• বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • ঢাকা, বাংলাদেশ

সংগঠন সংবাদ

সংগঠন সংবাদ

  আন্দোলন প্রতিবেদন  

রবিবার, ১১ মে ২০২৫  |  অনলাইন সংস্করণ

২ জানুয়ারি’২৫ শহিদ কমরেড সিরাজ সিকদারের  ৫০ তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত 

এ বছর ছিল শহিদ কমরেড সিরাজ সিকদারের ৫০-তম মৃত্যুবার্ষিকী। ৫০-তম মৃত্যুবার্ষিকী বিশেষ মর্যাদায় পালনের লক্ষ্যে ৫০তম জাতীয় শহিদ দিবস পালন “জাতীয় কমিটি” নামে কমিটি গঠিত হয়। এ উপলক্ষ্যে প্রকাশিত পোস্টার দেশের অধিকাংশ জেলায় প্রচার করা হয়।  ২ জানুয়ারি সকালে সিরাজ সিকদারের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং শপথ বাক্য পাঠ করা হয় এবং বিকেলে শাহবাগ থেকে একটি র‍্যালী করে কেন্দ্রীয় শহিদ মিনারে যায় এবং আলোচনাসভা করা হয়।  

একই দিনে বিপ্লবী শ্রমিক আন্দোলন ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের উদ্যোগে নীলক্ষেত মোড় থেকে কাঁটাবন হয়ে শাহবাগ পর্যন্ত ফেস্টুন ও লাল পতাকা সজ্জিত মিছিল হয়। এছাড়াও একই ব্যানারে ঢাকার কামরাঙ্গীচর, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, রাজবাড়ী, যশোর, অভয়নগরে শহিদ কমরেড সিরাজ সিকদারের ৫০তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

  বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন’র  কেন্দ্রীয় শিক্ষা শিবির অনুষ্ঠিত 

২৪ জানুয়ারি, ২০২৫ বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন’র কেন্দ্রীয় শিক্ষা-শিবির অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পূর্বেই একটি আলোচ্যসূচি দেয়া হয়েছিল। বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন’র আদর্শ মার্কসবাদ-লেনিনবাদ-মাওবাদের তাত্ত্বিক ও অন্যান্য রাজনৈতিক বিষয়, রাজনৈতিক লক্ষ্য, উদ্দেশ্য এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। 

 বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন’র  চট্টগ্রাম ও ঢাকা মহানগর আহ্বায়ক কমিটি গঠিত 

গত ২৮ ফেব্রুয়ারি ’২৫, চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশন চত্বরে একটি প্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে ১৩ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর কমিটি গঠিত হয়েছে। ছাত্র-যুব আন্দোলন’র সংগঠক কমরেডরা ছাড়াও বিভিন্ন ভ্রাতৃপ্রতীম ও বন্ধুপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।  

গত ১১ এপ্রিল’২৫, কামরাঙ্গীচরে এক প্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে ১১ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ছাত্র-তরুণদের আত্মপ্রতিষ্ঠার মোহ ত্যাগ করে শ্রমিক-কৃষকসহ নিপীড়িত জনগণের স্বার্থে  বিপ্লবী রাজনীতিতে সজ্জিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করে নবগঠিত কমিটি ।  

৮ মার্চ’২৫ আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস পালিত  

৮ মার্চ “বিপ্লবী নারী মুক্তি”র উদ্যোগে কামরাঙ্গীচরে শ্রমজীবী নারী দিবস উপলক্ষে একটি ঘরোয়া আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিপ্লবী নারী মুক্তির সংগঠক কমরেড সাদিয়া আফরোজ এবং সঞ্চালনা করেন সংগঠক কমরেড সংযুক্তা দেবনাথ। এছাড়াও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন, বিপ্লবী শ্রমিক আন্দোলন ও নয়াগণতান্ত্রিক গণমোর্চার সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।  

৯ মার্চ বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন ও বিপ্লবী নারী মুক্তির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর ২য় তলায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার কেন্দ্রবিন্দুতে ছিল প্রকৃত অর্থে নারীমুক্তির জন্য বুর্জোয়া নারীবাদ বা সংস্কারবাদ সমাধান নয়, এই সমাজ ব্যবস্থা সমূলে উচ্ছেদ করে নয়াগণতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে সমাজতন্ত্র-সাম্যবাদ প্রতিষ্ঠাই প্রকৃত নারীমুক্তির একমাত্র পথ। 

নয়াগণতান্ত্রিক গণমোর্চার সাভার-আশুলিয়া শাখার  আঞ্চলিক আহ্বায়ক কমিটি গঠিত 

১৪ এপ্রিল’২৫ শিক্ষা-শিবির ও প্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে ১১ সদস্য বিশিষ্ট আঞ্চলিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। নিপীড়িত জনগণের রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় আজীবন সংগ্রামের প্রত্যয় ব্যক্ত করে নবগঠিত কমিটি।  

আরও খবর
 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র